সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন পবন খেরা!
April 17, 2026

আসাম সরকারের আবেদনের প্রেক্ষিতে তেলেঙ্গানা হাইকোর্টের দেওয়া পবন খেরার এক সপ্তাহের ট্রানজিট আগাম জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ১৫ এপ্রিল শীর্ষ আদালত জানায়, এই মামলার ক্ষেত্রে তেলেঙ্গানা হাইকোর্টের আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে। এই সিদ্ধান্তের ফলে পবন খেরার অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ কার্যত শেষ হয়ে গেছে।
পরবর্তী সময়ে নিজের আগাম জামিনের মেয়াদ বাড়ানো এবং আসাম আদালতে হাজিরা দেওয়ার জন্য আরও সময়ের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পুনরায় আর্জি জানান পবন খেরা। এই শুনানিকালে খেরার আইনজীবী বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানালেও আদালত তা খারিজ করে দেয়। সময় বাড়ানোর আবেদন নাকচ করে বিচারপতির বেঞ্চ তাদের পূর্বের অবস্থানেই অটল থাকেন।
