সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে মিলবে না টাকা? অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হতে পারে এই ৫ কারণে! – এবেলা

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে মিলবে না টাকা? অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হতে পারে এই ৫ কারণে! – এবেলা

এবেলা ডেস্কঃ

সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লাখ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল ‘অন্নপূর্ণা যোজনা’র ৩,০০০ টাকা। তবে গত মাসে টাকা পেলেও চলতি অক্টোবরে সেই টাকা না-ও মিলতে পারে। অযোগ্য উপভোক্তাদের ছাঁটাই করতে এবার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ফলে এই মাসে বহু মহিলার অন্নপূর্ণা যোজনার সুবিধা সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ হতে পারে।

প্রকল্পের টাকা যাতে সঠিক এবং যোগ্য ব্যক্তিদের হাতেই পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনিক স্তরে জোরকদমে চলছে নথি যাচাই পর্ব। রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় স্পষ্ট জানিয়েছেন, ভেরিফিকেশনের কাজ এখনও শেষ হয়নি। ৩ হাজার টাকা পাওয়ার পরেও যদি তদন্তে কেউ অযোগ্য বলে প্রমাণিত হন, তবে সঙ্গে সঙ্গেই তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

যে ৫টি কারণে বাতিল হতে পারে আবেদন:

১. আবেদনের সময় কোনও ভুল তথ্য জমা দিলে।

২. প্রকৃত তথ্য গোপন রেখে আবেদন করে থাকলে।

৩. আবেদনকারী মহিলা সরকারি চাকরিজীবী হলে।

৪. আবেদনকারী কোনও সরকারি বা অন্যান্য পেনশন সুবিধা পেয়ে থাকলে।

৫. আবেদনকারী মহিলা আয়কর প্রদানকারী (ইনকাম ট্যাক্স পেয়ার) হলে।

অক্টোবরের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে?

বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির অপেক্ষায় প্রহর গুনছেন। সাধারণত মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়। তবে চলতি অক্টোবরে টাকা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি সরকার। ফলে উৎসবের মরশুমে পুজোর আগেই টাকা মিলবে নাকি পুজোর পরে, তা নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *