সোনার গয়নায় ঝলমল করছেন মা দুর্গা! ১৫টি মণ্ডপের নিরাপত্তায় রাতের ঘুম উড়েছে পুলিশের – এবেলা
October 17, 2026

এবেলা ডেস্কঃ
আসন্ন পুজোয় সোনার গয়নায় মুড়েছে কলকাতার ১৫টি দুর্গাপ্রতিমা, আর তাদের নিরাপত্তার ভার নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে লালবাজারের সশস্ত্র পুলিশ বাহিনী। ভিড়ের সুযোগে গয়না চুরির আশঙ্কা এড়াতেই উত্তর থেকে দক্ষিণ কলকাতার এই বিশেষ পুজোমণ্ডপগুলিতে মোতায়েন করা হয়েছে রাইফেলধারী পুলিশকর্মী ও আধিকারিকদের।
মায়ের গায়ে গয়না থাকা পর্যন্ত দুই শিফটে কড়া নজরদারি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি স্বেচ্ছাসেবক ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের মাধ্যমেও মণ্ডপগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, যাতে প্রতিমার কাছাকাছি কেউ ঘেঁষতে না পারে।
