সোনার দামে বড় পতন, সপ্তাহের শেষে স্বস্তিতে ক্রেতারা

সোনার দামে বড় পতন, সপ্তাহের শেষে স্বস্তিতে ক্রেতারা

সপ্তাহের শেষে দেশের বাজারে সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও হলুদ ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একদিনের ব্যবধানে সোনার দাম হাজার হাজার টাকা হ্রাস পাওয়ায় উৎসবের মরশুমের পরবর্তী সময়ে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করেই দেশের বিভিন্ন প্রান্তে সোনার এই নতুন দর নির্ধারিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার, ২০ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,৫১০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৫৭০ টাকা ধার্য করা হয়েছে। একই দাম বজায় রয়েছে মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই এবং ভুবনেশ্বরের মতো শহরগুলিতেও। হায়দরাবাদের বাজারেও ২২ ক্যারাট সোনার দাম ১১,৫১০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৫৭০ টাকা রয়েছে।

অন্যদিকে, দিল্লি, জয়পুর ও লখনউতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,৫২৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৭২০ টাকা নথিভুক্ত হয়েছে। এছাড়া আহমেদাবাদ ও পাটনার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,৫১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১২,৫৬২০ টাকা ধার্য করা হয়েছে। বিশেষজ্ঞরা সোনার এই দরপতনকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *