সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে সাভারকর নিয়ে বিতর্ক, মহারাষ্ট্রে প্রতিবাদের ঝড়

সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে সাভারকর নিয়ে বিতর্ক, মহারাষ্ট্রে প্রতিবাদের ঝড়

সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে বীর সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শিবসেনার শিন্ডে শিবিরের অভিযোগ, বইটির ২০১ ও ৪৪৩ নম্বর পাতায় সাভারকর সম্পর্কে অবমাননাকর তথ্য পরিবেশন করা হয়েছে। তাদের দাবি, বইটিতে সাভারকরকে ব্রিটিশদের কাছে ক্ষমাভিক্ষাকারী এবং গোপন তথ্য প্রদানকারী হিসেবে চিত্রিত করা হয়েছে, যা স্বাধীনতা সংগ্রামীদের চরম আসাম্মান। এছাড়া সাভারকরের হিন্দুত্ববাদী দর্শনকে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী বলে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

এই বিতর্কের প্রতিবাদে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম বইটির আপত্তিকর অংশ ছিঁড়ে ফেলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রকাশক হার্পারকলিন্সকে অবিলম্বে বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন এবং সংশোধিত না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রে বইটির বিক্রি ও প্রচার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। শিবসেনার নেত্রী শাইনা এনসি এবং বিজেপি বিধায়ক রাম লাডামও এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাঁদের মতে, রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করার কোনো অধিকার কারও নেই।

এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ধব ঠাকরের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে শিন্ডে শিবির। ২০০৪ সালে মণি শঙ্কর আইয়ারের মন্তব্যের প্রতিবাদে বালাসাহেব ঠাকরের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে শিন্ডে শিবিরের দাবি, উদ্ধব ঠাকরে কেন এই বিষয়ে নীরব রয়েছেন। সোনিয়া গান্ধীর বইটির একটি কপি উদ্ধব ঠাকরে গ্রহণ করেছিলেন বলে অভিযোগ তুলে তাঁকে নিশানা করেছে শিন্ডে শিবির। সব মিলিয়ে, এই আত্মজীবনীকে ঘিরে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *