সৌদি আরবে বেপরোয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয়দের জন্য জারি জরুরি নির্দেশিকা! – এবেলা

সৌদি আরবে বেপরোয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয়দের জন্য জারি জরুরি নির্দেশিকা! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইয়েমেনের ইরান-সমর্থিত হাউথি গোষ্ঠীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে সৌদি আরব। সম্প্রতি রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে ৩ জন বিদেশী নাগরিক নিহত এবং ৪১ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে অসামরিক পরিকাঠামোয় এই ধরনের হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। হামলায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষের জীবন বিপন্ন করার এই প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় সতর্কবার্তা জারি করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। পরিস্থিতি পর্যালোচনা করে সকল প্রবাসী ভারতীয়কে অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে কোনো সংবেদনশীল ভিডিও বা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সার্বিক পরিষেবা স্বাভাবিক রেখে ২৪ ঘণ্টা সচল রাখা হয়েছে ‘প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্র’-এর টোল-ফ্রি হেল্পলাইন (৮০০২৪৭১২৩৪)। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে ভারতীয়দের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *