স্কুলে ঢুকে শিক্ষকদের উপর বেল্ট উঁচিয়ে হামলা! সিসিটিভি ফুটেজ দেখে চাঞ্চল্য, গ্রেপ্তার অভিযুক্ত অভিভাবক – এবেলা

স্কুলে ঢুকে শিক্ষকদের উপর বেল্ট উঁচিয়ে হামলা! সিসিটিভি ফুটেজ দেখে চাঞ্চল্য, গ্রেপ্তার অভিযুক্ত অভিভাবক – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন চলাকালীন শ্রেণিকক্ষে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে কয়েকজন ছাত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষক অরুণ দাস তাদের সামান্য বকাঝকা ও শাসন করেন। কিন্তু বাড়ি ফিরে এক ছাত্র এই ঘটনা জানানোর পর, তার বাবা দেবব্রত দাস স্কুলে এসে তাণ্ডব চালান।

প্রকাশ্যে আসা ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত অভিভাবক প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডলের ঘরে ঢুকে শিক্ষক অরুণ দাসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আচমকাই তিনি কোমর থেকে বেল্ট খুলে শিক্ষককে বেধড়ক পেটাতে শুরু করেন। সহকর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন খোদ প্রধান শিক্ষকও।

পরবর্তীতে অন্যান্য শিক্ষক ও কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন এবং পুলিশ ডেকে অভিযুক্ত দেবব্রত দাসকে গ্রেপ্তার করান। এই মর্মান্তিক ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *