স্ত্রীর চোখে সাধারণ শ্রমিক, পেছনে ভয়ংকর ফাঁদ! উত্তরবঙ্গে কীভাবে ফাঁস হলো পাক গুপ্তচরদের নেটওয়ার্ক? – এবেলা

স্ত্রীর চোখে সাধারণ শ্রমিক, পেছনে ভয়ংকর ফাঁদ! উত্তরবঙ্গে কীভাবে ফাঁস হলো পাক গুপ্তচরদের নেটওয়ার্ক? – এবেলা

এবেলা ডেস্কঃ

পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তরবঙ্গে চাঞ্চল্যকর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সফিকুল ইসলাম এবং কোচবিহারের সাহেবগঞ্জের রশিদুল হক ও নাসিরুদ্দিন আলি। পরিযায়ী শ্রমিক হিসেবে পরিচিত এই ব্যক্তিদের এমন দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার খবরে হতবাক পরিবার ও প্রতিবেশীরা। অভিযানের সময় তল্লাশি চালিয়ে রশিদুলের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, ধৃতরা আরও চারজনের সঙ্গে যুক্ত হয়ে এক বড়সড় আন্তর্জাতিক চক্র চালাচ্ছিল।

প্রাথমিক তদন্ত ও এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত চক্রটি ভারতীয় মোবাইলের সিমকার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করত। পাশাপাশি ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়ার মতো একাধিক মারাত্মক অভিযোগে অভিযুক্ত তারা। গ্রেপ্তারের পর ধৃতদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি চারজন অভিযুক্তকে জালে তুলতে বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থা জোর তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *