স্বামী ত্যাগ করতেই কপাল খুলল স্ত্রীর, লটারিতে জিতলেন ২ কোটি টাকা!

স্বামী ত্যাগ করতেই কপাল খুলল স্ত্রীর, লটারিতে জিতলেন ২ কোটি টাকা!

স্বামী ও বান্ধবীর দ্বারা প্রতারিত হয়ে সর্বস্বান্ত হওয়ার ঠিক এক বছর পর লটারি জিতে কোটিপতি হয়েছেন কলম্বিয়ার এক নারী। ২০২২ সালের ১৭ জানুয়ারি যে দিনে ওই নারীর স্বামী তাকে ও সন্তানকে ফেলে বান্ধবীর সঙ্গে সম্পর্ক গড়ে ঘর ছেড়েছিলেন, ঠিক এক বছর পর একই দিনে তিনি প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা (২ লাখ ৬৮ হাজার পাউন্ড) জিতেছেন। চরম অর্থকষ্টে থাকা ওই নারী লটারির প্রাপ্ত অর্থ দিয়ে নিজের সব ঋণ পরিশোধ করেছেন এবং মেয়ের বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা পুনরায় শুরু করেছেন।

স্বামীর চলে যাওয়ার পর ওই নারী মানবেতর জীবনযাপন করছিলেন এবং তার ঘরটিও নিলামের মুখে ছিল। পরিস্থিতির চাপে দিশেহারা হয়ে কেনা লটারির টিকিটই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। লটারি জেতার খবর ছড়িয়ে পড়ার পর তার প্রাক্তন স্বামী সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে তাকে ফোন করে যোগাযোগ করার প্রচেষ্টা চালান। তবে ওই নারী তার সেই প্রতারক স্বামীকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে সম্পর্ক প্রত্যাখ্যান করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *