স্বাস্থ্যসাথীতে ২৫ হাজার কোটির কেলেঙ্কারি? কার্ড থাকলেও ৩০ লক্ষ রোগীর খোঁজ নেই রাজ্যে! – এবেলা

স্বাস্থ্যসাথীতে ২৫ হাজার কোটির কেলেঙ্কারি? কার্ড থাকলেও ৩০ লক্ষ রোগীর খোঁজ নেই রাজ্যে! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়োসড়ো আর্থিক অনিয়মের অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়ালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গেছে, আয়ুষ্মান ভারত কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় কার্ড তৈরির জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি তথ্য যাচাই করতে গেলে প্রায় ৩০ লক্ষ উপভোক্তার কোনো অস্তিত্ব মিলছে না। ভুয়ো কার্ড, জাল সই এবং ভুয়ো রিপোর্টের মাধ্যমে এই প্রকল্পে প্রায় ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, অডিট প্রক্রিয়া চলাকালীন একাধিক ভুয়ো উপভোক্তা ও কিছু সংস্থার যোগসাজশের প্রমাণ মিলছে। স্বাস্থ্যসাথী থেকে যতো বেশি কার্ড নতুন প্রকল্পে স্থানান্তরিত হবে, ততোই এই দুর্নীতির গভীরে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছে প্রশাসন। বর্তমানে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং প্রশাসনের তরফে গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *