স্মার্ট সিটির কঙ্কালসার দশা: ইন্দোরে দূষিত জলে ২৪ জনের মৃত্যুতে ক্ষুব্ধ রাহুল – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানীয় জল পান করে ২৪ জনের মৃত্যুর ঘটনায় শোকাতুর পরিবারগুলোর পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার সকালে ইন্দোর পৌঁছে তিনি বম্বে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এরপর ভগীরথপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সরাসরি কথা বলে তিনি সমবেদনা প্রকাশ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
ইন্দোরের এই করুণ পরিস্থিতিকে ‘স্মার্ট সিটি’র ব্যর্থতা হিসেবে চিহ্নিত করে রাহুল গান্ধী কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, উন্নয়নের ডামাডোলের মাঝে মানুষ নূন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন জলটুকুও পাচ্ছে না। সরকারি গাফিলতির বিরুদ্ধে প্রশ্ন তুলে তিনি আক্রান্তদের চিকিৎসার খরচ এবং মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

