স্মার্ট সিটির কঙ্কালসার চেহারা, নিউটাউনে যেকোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা – এবেলা

স্মার্ট সিটির কঙ্কালসার চেহারা, নিউটাউনে যেকোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

ঝাঁ চকচকে বিশ্ববাংলা সরণির দু’ধারে নিউটাউনের সার্ভিস রোডের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার আগে সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে তৈরি হয়েছে বিপজ্জনক বড় বড় গর্ত। যাত্রগাছি ফ্লাইওভারের পাশে এবং আকাঙ্ক্ষা মোড় থেকে যাত্রাগাছি যাওয়ার লেনে পিচ উঠে স্টোন চিপস বেরিয়ে এসেছে। বৃষ্টির জল জমে পরিস্থিতি এতটাই শোচনীয় যে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই সার্ভিস রোড দিয়ে নিয়মিত প্রচুর গাড়ি চলাচল করলেও প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে নাগরিক মহলে। হিডকো এবং এনকেডিএ-র অধীনে থাকা এই রাস্তাগুলির অভ্যন্তরীণ অংশও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তবে বর্ষার আগে কাজ না হলেও বর্তমানে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, বেহাল রাস্তাগুলি চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *