“স্যার, আমাদের স্কুলে আসবেন?” কেশপুরের রাস্তায় খুদে পড়ুয়াদের আবদারে সাড়া শুভেন্দুর! – এবেলা

এবেলা ডেস্কঃ
কেশপুর, পশ্চিম মেদিনীপুর: শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে যাওয়ার পথে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন পথচলতি মানুষ। রাস্তায় জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকা একদল খুদে পড়ুয়াকে দেখে নিজের গাড়ি থামিয়ে নেমে এলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার মোহবনিতে শহীদ ক্ষুদিরামের জন্মভিটের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় রাস্তার ধারে হাত নাড়তে থাকা শিশুদের দেখে তিনি গাড়ি থামান এবং তাদের কাছে গিয়ে কথা বলেন। প্রিয় নেতাকে অতটা কাছে পেয়ে উচ্ছ্বাসে ভেসে যায় শিশুরা। কথোপকথনের মাঝেই শিশুদের পক্ষ থেকে একটি মিষ্টি আবদার ভেসে আসে— “স্যার, আমাদের স্কুলে আসবেন।”
শুভেন্দু অধিকারী ও শিশুদের এই আন্তরিক ও সুমধুর কথোপকথনের একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শহীদ দিবসের গম্ভীর আবহাওয়ার মাঝে এই ছোট্ট ও মিষ্টি সাক্ষাৎটি এদিনের পুরো কর্মসূচিতে এক আলাদা মাত্রা যোগ করেছে।
