‘হজে গিয়ে ভিক্ষা করবেন না’, সৌদি গিয়ে গ্রেফতারির ভয়ে নাগরিকদের কড়া হুঁশিয়ারি পাকিস্তানের – এবেলা

‘হজে গিয়ে ভিক্ষা করবেন না’, সৌদি গিয়ে গ্রেফতারির ভয়ে নাগরিকদের কড়া হুঁশিয়ারি পাকিস্তানের – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রতিবছর হজযাত্রার সুযোগ নিয়ে সৌদি আরবে গিয়ে একশ্রেণীর পাকিস্তানি নাগরিকের ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হওয়ার ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ। এই ইস্যুতে বারবার অভিযোগ জানিয়েছে রিয়াদ। আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি রক্ষা করতে এবার তাই নিজেদের হজযাত্রীদের কঠোরভাবে সতর্ক করেছে পাকিস্তান সরকার।

সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র মক্কা ও মদিনা প্রাঙ্গণে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অন্যায়ভাবে অর্থ সংগ্রহ বা ভিক্ষাবৃত্তি সহ্য করা হবে না। সৌদি প্রশাসন ইতিমধ্যেই এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই নির্দেশ অমান্য করলে গ্রেফতার ও কারাদণ্ড তো বটেই, এমনকি চিরতরে সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও জারি হতে পারে।

নাগরিকদের সচেতন করতে পাক দূতাবাস একটি এআই (AI) ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে—মক্কা-মদিনা চত্বরে ভিক্ষা বা অন্য কোনো উপায়ে অর্থ সংগ্রহ করার অপরাধে এক পাকিস্তানি যুবককে গ্রেফতার করে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি পুলিশ। ভিডিওটির মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে যে, সৌদির কারাগারে পচে মরার চেয়ে দেশটির আইনকানুন মেনে চলাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *