হরমুজে ইরানি হামলায় জ্বলল জাহাজ, নিখোঁজ ভারতীয় নাবিক! উদ্বিগ্ন দিল্লি – এবেলা

হরমুজে ইরানি হামলায় জ্বলল জাহাজ, নিখোঁজ ভারতীয় নাবিক! উদ্বিগ্ন দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালাল ইরান। হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখনও এক ভারতীয় নাবিকের খোঁজ মিলছে না। নিখোঁজ নাবিকের সন্ধানে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে লাগাতার সমন্বয় রেখে চলেছে।

পথ পরিবর্তনের অভিযোগে ইরান এই হামলা চালানোর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে ইরানের শতাধিক সামরিক ঘাঁটিতে পালটা হামলা চালিয়েছে আমেরিকা। প্রত্যাঘাত করেছে তেহরানও। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘর্ষ ও বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। অবিলম্বে সংঘাত থামিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের বার্তা দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *