হাইকোর্টে স্বস্তি অভিষেকের, আরও ৩ মামলায় রক্ষাকবচ! – এবেলা
August 21, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্ট থেকে ফের বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে আরও তিনটি মামলায় তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে আদালত। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানার জমি সংক্রান্ত অনিয়ম ও রবীন্দ্রনগর থানার ‘সেবাশ্রয়’ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত টিএমসি সাংসদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। আদালতের এই আদেশের ফলে সব মিলিয়ে মোট আটটি মামলায় অন্তর্বর্তী আইনি ঢাল পেলেন অভিষেক।
