“হাতে আর মাত্র ৬ মাস!” চিকিৎসকের চরম হুঁশিয়ারি হারিয়ে ১২০ কেজি ওজন কমালেন আদনান সামি – এবেলা

“হাতে আর মাত্র ৬ মাস!” চিকিৎসকের চরম হুঁশিয়ারি হারিয়ে ১২০ কেজি ওজন কমালেন আদনান সামি – এবেলা

এবেলা ডেস্কঃ

অতিরিক্ত ওজনের কারণে একসময় জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও সুরকার আদনান সামি। ওজন প্রায় ২৩০ কেজিতে গিয়ে ঠেকায় শারীরিক অবস্থা এমন চরম পর্যায়ে পৌঁছায় যে, দিনের পর দিন তাঁকে শয্যাশায়ী হয়ে থাকতে হতো। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক ছিল যে, চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন—তাঁর হাতে হয়তো আর মাত্র ছয় মাসের আয়ু বাকি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন ও ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এই গায়ক।

আদনান জানান, চিকিৎসক যখন তাঁকে এই আয়ুর কথা বলেন, তখন তাঁর বাবাও সেখানে উপস্থিত ছিলেন। বাবার সামনে এমন নির্মম সত্যি শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। শুরুতে চিকিৎসকের কথা বিশ্বাস করতে চাননি এবং বাবাকে বোঝাতে চেয়েছিলেন যে বিষয়টি হয়তো অতটাও গুরুতর নয়। কিন্তু বাবার চোখের জল ও আবেগ দেখে আদনান উপলব্ধি করেন নিজের ভুল। ঠিক সেই মুহূর্তেই বাবাকে কথা দেন—যেকোনো মূল্যে তিনি নিজেকে সুস্থ করে তুলবেন।

এরপর থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন লড়াই। কড়া ডায়েট chart, অনুশাসনে বাঁধার জীবন এবং নিয়মিত পরিশ্রমের মাধ্যমে তিনি ওজন কমাতে শুরু করেন। কোনো অলৌকিক উপায় নয়, কেবল অদম্য মানসিক জোর ও নিয়মানুবর্তিতাকে সম্বল করে শেষ পর্যন্ত ১২০ কেজি ওজন ঝরিয়ে ফেলেন তিনি!

অনেকেই জল্পনা ছড়িয়েছিলেন যে আদনান হয়তো কোনো অস্ত্রোপচার বা ‘সার্জারি’-র সাহায্য নিয়েছেন। তবে সমস্ত রটনা এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে গায়ক জানান, এই রূপান্তরের পেছনে রয়েছে শুধুই ঘাম ঝরানো পরিশ্রম। এমন অনেক সপ্তাহ গেছে যখন কঠোর পরিশ্রমের পরও মাত্র আধ কেজি ওজন কমেছে। কিন্তু হতাশ হয়েও তিনি হাল ছাড়েননি। আদনান সামির এই অদম্য লড়াই আজ বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে অনুপ্রাণিত হওয়ার মতো এক অনন্য গল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *