হাতে পিস্তল, লক্ষ্য স্থির! আসানসোলে রাইফেল ক্লাবে অন্য রূপে অগ্নিমিত্রা পাল – এবেলা

হাতে পিস্তল, লক্ষ্য স্থির! আসানসোলে রাইফেল ক্লাবে অন্য রূপে অগ্নিমিত্রা পাল – এবেলা

এবেলা ডেস্কঃ

হাতে পিস্তল, চোখে একাগ্র লক্ষ্য। আসানসোল রাইফেল ক্লাবে বন্দুক চালনার প্রশিক্ষণ নিয়ে চমকে দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার ক্লাব চত্বরে দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বন্দুক পরিচালনার কৌশল রপ্ত করেন তিনি। পিস্তল চালানোর অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে মন্ত্রী জানান, শুরুতে কিছুটা ভয় কাজ করলেও আত্মরক্ষার এই বিষয়টি তাঁর অত্যন্ত পছন্দের। নারীরা এখন আত্মরক্ষায় যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দক্ষ ও সচেতন, এমনটাই মনে করেন তিনি।

রাজ্যের নারী সুরক্ষা কার্যক্রমের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা বলেন, ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন থেকে শুরু করে বাইকবাহিনী—মহিলাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, নারীরা যে কোনো ক্ষেত্রে পুরুষদের চেয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। নারীদের দৃঢ় সংকল্প ও একাগ্রতার প্রশংসা করে তিনি আহ্বান জানান, সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। মন্ত্রীর এই সাহসী রূপ ও বার্তা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *