হালিশহরে মৃত কর্মীর বাড়িতে গিয়ে মমতার কনভয়ের ওপর হামলা! উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি! – এবেলা

এবেলা ডেস্কঃ

পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের হালিশহরের বাড়িতে রবিবার দুপুর নাগাদ যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বীরজুর পরিবার অভিযোগ তুলেছে, পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়েছিল, যার ফলে তাঁর মৃত্যু হয়। এই সফর ঘিরে এলাকায় আগে থেকেই চরম উত্তেজনা বিরাজ করছিল।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ফেরার পথেই তীব্র বিক্ষোভের মুখে পড়েন মমতা। তাঁর কনভয় লক্ষ্য করে কাদা, জুতো ও পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে এবং তাঁকে ঘিরে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিয়ে পুলিশি ঘেরাটোপে তিনি এলাকা ত্যাগ করেন। এই ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *