হাসিনাকে সরানো নাহিদের নতুন চাল দিল্লিতে? সিজেপি-র আন্দোলন ঘিরে ভারত সরকারকে বিস্ফোরক নির্দেশ! – এবেলা

হাসিনাকে সরানো নাহিদের নতুন চাল দিল্লিতে? সিজেপি-র আন্দোলন ঘিরে ভারত সরকারকে বিস্ফোরক নির্দেশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের অন্যতম কারিগর নাহিদ ইসলাম এবার ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্দোলন নিয়ে সরব হলেন। নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিবাদ কর্মসূচি ও ধরপাকড়ের ঘটনায় উমর খালিদ, শার্জিল ইমামসহ আটক আন্দোলনকারীদের অবিলম্ব মুক্তির দাবি জানান ন্যাশনাল সিটিজেন পার্টির এই নেতা। ঢাকা থেকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, ইন্টারনেট বন্ধ ও সাংবাদিকদের হেনস্থা করা মৌলিক স্বাধীনতার পরিপন্থী। শাহিনবাগ, জেএনইউ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের ঐতিহ্যকে স্মরণ করে তিনি ভারতীয় তরুণদের সংহতি জানান।

নির্বাচনী স্বচ্ছতা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে নাহিদ স্পষ্ট জানান, ঢাকা সবসময় সহযোদ্ধা হিসেবে দিল্লির প্রতিবাদীদের পাশে থাকবে। ভারত সরকারের কাছে আটককৃতদের মুক্তির পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও জোর দাবি জানান তিনি। তিনি স্মরণ করিয়ে দেন, স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের রূপ দুটো দেশেই এক। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত হওয়া উচিত জানিয়ে তিনি জানান, অগণতান্ত্রিক দমন-পীড়ন চালিয়ে দেশের মানুষের ন্যায়বিচারের কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *