হিমাচলে প্রলয়ঙ্করী ধস ও বানে মৃত ২৫৯! ১২০০ কোটির বেশি ক্ষয়ক্ষতিতে স্তব্ধ জনজীবন – এবেলা

হিমাচলে প্রলয়ঙ্করী ধস ও বানে মৃত ২৫৯! ১২০০ কোটির বেশি ক্ষয়ক্ষতিতে স্তব্ধ জনজীবন – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের মতোই প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত হিমালয়ের কোলঘেঁষা রাজ্য হিমাচল প্রদেশ। গত ৬৪ দিনে টানা বৃষ্টি, হড়পা বান ও ভয়াবহ ধসের জেরে রাজ্যজুড়ে মোট ২৫৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সরাসরি প্রাকৃতিক দুর্যোগে ১০৬ জন এবং বর্ষার মরসুমে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এই বিপর্যয়ের ফলে গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং দেড় শতাধিক রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে রয়েছে। মান্ডি, শিমলা ও কুল্লুর মতো সংবেদনশীল জেলাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং শত শত ট্রান্সফর্মার বিকল হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক তাণ্ডবে ঘরবাড়ি, সেতু ও বাজারসহ বিভিন্ন সরকারি পরিকাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে, যার মোট ক্ষতির পরিমাণ ১ হাজার ২০২ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পূর্ত বিভাগের, যার পরিমাণ ৯১৪ কোটি টাকা। পাশাপাশি জলশক্তি বিভাগের মোট ক্ষতি হয়েছে ২৫৮ কোটি টাকা। তীব্র বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চলের মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার অপেক্ষা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *