লেটেস্ট নিউজ

হুঙ্কার অভিষেকের: ‘কাজ না করলে দল পাশে থাকবে না’ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ সমীক্ষায় সাধারণ মানুষের হেনস্থা রুখতে দলের নেতা ও জনপ্রতিনিধিদের কড়া নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে তিনি স্পষ্ট জানান, নির্ধারিত ‘ওয়ার রুমে’ সময় না দিলে বা দায়িত্ব পালনে অবহেলা করলে দল সংশ্লিষ্ট নেতার পাশে দাঁড়াবে না।

শুনানিতে বিএলএ-দের সক্রিয় থাকার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন তিনি। চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সাংসদ ও বিধায়কদের নিজ এলাকায় বাড়তি সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *