হু হু করে বাড়ছে চিতার সংখ্যা! কুনোয় জন্ম নিল আরও পাঁচ নতুন শাবক! – এবেলা

হু হু করে বাড়ছে চিতার সংখ্যা! কুনোয় জন্ম নিল আরও পাঁচ নতুন শাবক! – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ফের বড় সাফল্য এল ‘প্রজেক্ট চিতা’-র ঝুলিতে। ভারতেই জন্ম নেওয়া একটি মাদী চিতা নতুন করে ৫টি শাবকের জন্ম দিয়েছে। এর ফলে দেশে মোট চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০টিতে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই সাফল্যের কথা প্রকাশ্যে এনে জানিয়েছেন, কেজেপি২১ নাম্নী ওই মাদী চিতার কোল আলো করে আসা এই শাবকগুলি দেশের বন্যপ্রাণ সংরক্ষণে এক বিরাট মাইলফলক। এর আগে গত সেপ্টেম্বরেও অপর একটি মাদী চিতা ৪টি শাবকের জন্ম দিয়েছিল।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, শাবকগুলির বাবা চিতাটিকে একসময় বোৎসোয়ানা থেকে এদেশে নিয়ে আসা হয়েছিল। ফলে এই জন্ম শুধু সংখ্যা বাড়াল না, বরং বোৎসোয়ানা থেকে আসা চিতাদের বংশের নতুন ধারা শুরু করল কুনোয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই সাফল্যের জন্য প্রকল্পটির সঙ্গে যুক্ত সমস্ত কর্মী ও বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন। প্রসঙ্গত, নতুন পরিবেশে চিতাদের বেঁচে থাকার হার কম হলেও ভারতের মাটিতে এই প্রকল্পের সাফল্য বন্যপ্রাণ প্রেমীদের আশাবাদী করে তুলেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *