হেঁশেলে আগুন! নিত্যপণ্যের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে রাজ্যের পাঁচ জেলায় একযোগে বড় প্রশাসনিক হানা – এবেলা

হেঁশেলে আগুন! নিত্যপণ্যের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে রাজ্যের পাঁচ জেলায় একযোগে বড় প্রশাসনিক হানা – এবেলা

এবেলা ডেস্কঃ

বেগুন থেকে চিনি—নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের আকাশছোঁয়া দামে যখন সাধারণ মানুষেরভিশ্রম পোহাতে হচ্ছে, ঠিক তখনই বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করল প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশ মেনে মঙ্গলবার বিধাননগর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির একাধিক গুরুত্বপূর্ণ বাজারে আচমকা হানা দেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নেতৃত্বে চলা এই অভিযানে সবজি, মাছ, ফল ও মুদির দোকানগুলোতে তদারকি চালানো হয়। ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিচ্ছেন কি না, বেআইনি মজুত বা কালোবাজারি চলছে কি না, তা খতিয়ে দেখতেই এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন লেকটাউন, কদমতলা, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ ও বারুইপুরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। কোথাও ওজন কম দেওয়ার অভিযোগ উঠলে বা অতিরিক্ত মুনাফা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। অনেক বাজারে চাল ও চিনির সরবরাহ কম থাকার কারণ যাচাই করার পাশাপাশি ফুড লাইসেন্স এবং দামের তালিকাও খতিয়ে দেখা হয়। প্রশাসনের এই আকস্মিক ও জোরদার পদক্ষেপে অসাধু ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, যা মূল্যবৃদ্ধি রোধে কিছুটা স্বস্তি আনবে বলে আশা করছেন ক্রেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *