হোটেলের বন্ধ ঘরে ঝুলছিল মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স অফিসারের পচাগলা দেহ! মৃত্যুর নেপথ্যে চাঞ্চল্যকর মোড়? – এবেলা

হোটেলের বন্ধ ঘরে ঝুলছিল মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স অফিসারের পচাগলা দেহ! মৃত্যুর নেপথ্যে চাঞ্চল্যকর মোড়? – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভিজিল্যান্স দফতরের উচ্চপদস্থ আধিকারিকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ব্যক্তির নাম খড়্গেশ্বর রাভা, যিনি মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর তিনি বঙ্গাইগাঁও জেলার একটি হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, গত দু’দিন ধরে তাঁকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। বৃহস্পতিবার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে হোটেলকর্মীরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই অফিসারের মরদেহ উদ্ধার করে। ঘর থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নুমাল মাহাতো জানিয়েছেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয় এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে। রহস্য উদ্ঘাটনে পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ এবং মৃতদেহের কল ডিটেইলস পরীক্ষা করছে। প্রাথমিক তদন্তে অসুস্থতাজনিত মৃত্যুর সম্ভাবনা মনে হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *