হ্যামিল্টনগঞ্জে ছটপুজোর সকালে লোকালয়ে হাতি, আতঙ্ক ছড়াল এলাকায়

হ্যামিল্টনগঞ্জে ছটপুজোর সকালে লোকালয়ে হাতি, আতঙ্ক ছড়াল এলাকায়

রবিবার ছটপুজোর সকালে হ্যামিল্টনগঞ্জের বাসরা নদীর ঘাটে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। ভোরের আলো ফুটতেই আচমকা ছটঘাট সংলগ্ন এলাকায় দুটি দাঁতাল হাতি চলে আসে। নদী পার হয়ে হাতি দুটিকে লোকালয়ের কাছাকাছি আসতে দেখে ঘাটে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাতি দেখে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি ও ছোটাছুটি শুরু হয়ে যায়। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তবে ছটপুজো উপলক্ষে জঙ্গল সংলগ্ন ঘাটগুলিতে আগে থেকেই বনকর্মীদের মোতায়েন রাখা হয়েছিল। বাসরা ছটঘাটেও বনকর্মীরা উপস্থিত থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

বনকর্মীরা তৎপরতার সঙ্গে হাতি দুটিকে লোকালয় থেকে সরিয়ে জঙ্গলের দিকে পাঠিয়ে দেন। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও উৎসবের সকালে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুণ্যার্থীদের একাংশের মতে, বনকর্মীদের দ্রুত পদক্ষেপের কারণেই বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *