‘১০০% খাঁটি’র নামে প্রতারণা শেষ! FSSAI-এর তুমুল অ্যাকশনে বড় সিদ্ধান্ত ৫ নামি কো ম্পা নির – এবেলা

‘১০০% খাঁটি’র নামে প্রতারণা শেষ! FSSAI-এর তুমুল অ্যাকশনে বড় সিদ্ধান্ত ৫ নামি কো ম্পা নির – এবেলা

এবেলা ডেস্কঃ

খাদ্য পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও প্যাকেজিংয়ের বিরুদ্ধে এবার অলআউট অভিযানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। নিয়ন্ত্রক সংস্থার কড়া পদক্ষেপের মুখে নতি স্বীকার করে নিজেদের পণ্যের লেবেল ও বিজ্ঞাপন থেকে ‘১০০% খাঁটি’ বা ‘১০০% প্রাকৃতিক’-এর মতো দাবি নীরবে সরাতে বাধ্য হলো দেশের পাঁচ প্রখ্যাত খাদ্য ও পানীয় প্রস্তুতকারক সংস্থা। FSSAI-এর মতে, প্রয়োজনীয় প্রমাণ ছাড়া এ ধরনের চমকপ্রদ শব্দ ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করা বেআইনি। কড়া সতর্কবার্তা পাওয়ার পর সংস্থাগুলি নিজেদের ভুল মেনে নিয়ে বিজ্ঞাপনে সংশোধন এনেছে এবং বাজার থেকে পুরনো বিভ্রান্তিকর প্যাকেজিং দ্রুত প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করেছে।

এই তালিকায় রয়েছে Amway, Emami-র Zandu Honey, Bonn Biscuits, Juza Foods এবং Masterchow-এর মতো নামিদামি ব্র্যান্ড। জিরা বিস্কুটে ‘১০০% হোল গ্রেইন’, খাঁটি মধু, নারকেল তেল থেকে শুরু করে নুডলসে ‘১০০% ন্যাচারাল’ লেখা—সব তথ্যেই বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। এমনকি কেরালার জুজা ফুডস উপযুক্ত কাগজপত্র ছাড়াই শিশুদের খাদ্যে ‘১০০% ভেগান’ বা ‘ক্লিন ইনগ্রিডিয়েন্টস’ দাবি করায় তাদের ই-কমার্স ওয়েবসাইটটিই আপাতত বন্ধ করে দিতে হয়েছে। FSSAI-এর এই নজিরবিহীন কড়াকড়ির পর স্পষ্ট যে, বিজ্ঞাপনের শব্দের জালে সাধারণ মানুষকে আর বোকা বানানো সহজ হবে না। আগামীতে প্যাকেজিংয়ের নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *