১০১ বছরেও অটুট দাঁত! চিনা বৃদ্ধার দীর্ঘায়ুর রহস্যে তাজ্জব বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
চীনের ১০১ বছর বয়সি বৃদ্ধা জিয়াং ইউয়েকিন আধুনিক স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ জীবন কাটাচ্ছেন। রাত ২টো পর্যন্ত জেগে টিভি দেখা এবং নিয়মিত ভাজাভুজি ও চিপস খেয়েও তিনি সম্পূর্ণ রোগমুক্ত। অবাক করা বিষয় হলো, এই বয়সেও তাঁর নিজস্ব দাঁতগুলো একদম অটুট রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত গ্রিন টি তাঁর সতেজতার অন্যতম কারণ। তবে তাঁর দীর্ঘায়ুর আসল চাবিকাঠি হলো দুশ্চিন্তামুক্ত মন ও শান্ত স্বভাব। কোনো নিয়ম না মেনেও কেবল মানসিক প্রশান্তিই তাঁকে এই বয়সে নিরোগ ও কর্মক্ষম করে রেখেছে।

