১০ হাজার টাকার মাছ, ২ লক্ষের পানীয়! সালমানের বোনের রেস্তোরাঁর আকাশছোঁয়া দাম দেখে হতবাক নেটপাড়া – এবেলা

১০ হাজার টাকার মাছ, ২ লক্ষের পানীয়! সালমানের বোনের রেস্তোরাঁর আকাশছোঁয়া দাম দেখে হতবাক নেটপাড়া – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান শর্মার মালিকানাধীন বিলাসবহুল রেস্তোরাঁ ‘মেরসি’ এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুম্বইয়ের অভিজাত এই রেস্তোরাঁর মেনুকার্ডের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে সাধারণ নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়। মেনুতে থাকা বিভিন্ন পদের চড়া দাম দেখে প্রশ্ন উঠছে, এই রেস্তোরাঁ কি কেবল উচ্চবিত্তদের জন্যই সীমাবদ্ধ?

ভাইরাল হওয়া মেনুকার্ড অনুযায়ী, এখানে ‘সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপার’ মাছের একটি পদের দাম ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়াও ৮৫০০ টাকার স্প্যাগেটি ট্রাফল পাস্তা এবং বিভিন্ন সিফুড আইটেমের দাম ৪ হাজার টাকা পর্যন্ত। খাবারের পাশাপাশি পানীয়ের তালিকার দাম শুনলে সাধারণের মাথা ঘুরে যেতে পারে। রেস্তোরাঁটির সবথেকে দামি শ্যাম্পেনের দাম প্রায় ২ লক্ষ টাকা এবং রেড ওয়াইনের দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। বিলাসবহুল জীবনযাত্রা ও রকমারি স্বাদের মিশেলে তৈরি এই মেনু কার্ড ঘিরে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *