১২০ কোটি পারিশ্রমিক নিয়েও বিগ বসের মঞ্চে মেজাজ হারালেন সালমান! কার উপর চটলেন ভাইজান? – এবেলা

১২০ কোটি পারিশ্রমিক নিয়েও বিগ বসের মঞ্চে মেজাজ হারালেন সালমান! কার উপর চটলেন ভাইজান? – এবেলা

এবেলা ডেস্কঃ

গত দু’দশকে সালমান খান এবং ‘বিগ বস’ একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। কুড়িতম মরশুম শুরুর প্রাক্কালেই শুক্রবার রাতে সংশ্লিষ্ট শোয়ের প্রিমিয়ারে মেজাজ হারালেন সুপারস্টার। বিনোদুনিয়ায় ফিসফাস, চলতি মরশুমের জন্য নাকি ১২০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন ভাইজান। রবিবাসরীয় জলসায় শুরু হতে চলা এই রিয়ালিটি শোয়ের শুটিং চলাকালীন কাউবয় হ্যাট ও কালো টি-শার্টে বিশেষ লুকে ধরা দিয়েছিলেন তিনি। ভাইজানের এহেন মারাকাটারি লুক ক্যামেরাবন্দি করার জন্যই সেটের ভিতরে হুড়োহুড়ি ও হাঁকডাক শুরু করে দেন পাপারাজ্জিরা।

হাঁকাহাঁকির মাঝেই ছবিশিকারীদের মধ্যে কেউ একজন সালমানকে ‘বাবা’ বলে ডেকে বসেন। এরপরই মেজাজ হারিয়ে উপস্থিত পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগরে দেন অভিনেতা। ক্ষুব্ধ সালমানকে বলতে শোনা যায়, ছবি তোলার এই বাড়াবাড়ি বন্ধ করতে হবে এবং তাঁকে ‘বাবা’ বলে ডাকার কোনো প্রয়োজন নেই। অগ্নিশর্মা ভাইজানের এই ধমকে মুহূর্তের মধ্যে সেটে কার্যত নিস্তব্ধতা নেমে আসে। মাসখানেক আগেও পাপারাজ্জিদের দৌড়াত্ম্য দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি, যা ফের একবার বিগ বসের সেটে পুনরাবৃত্তি হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *