১২ ঘণ্টায় ভাগ্যবদল: বৃহস্পতির নক্ষত্র গোচরে ৩ রাশির ভাগ্য খুলবে, আসবে বিপুল ধন-সম্পদ! – এবেলা
August 19, 2026

এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে সবচেয়ে শুভ, জ্ঞানী এবং ভাগ্য নির্ধারণকারী গ্রহ বলে মনে করা হয়। শিক্ষা, সন্তান, সম্পদ ও দাম্পত্য জীবনের ওপর বৃহস্পতির প্রভাব অত্যন্ত অপরিসীম। তাই বৃহস্পতির অবস্থান বা নক্ষত্র পরিবর্তন বারোটি রাশির ওপরই বিশেষ প্রভাব ফেলে।
বৈদিক পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৯ অগাস্ট ২০২৬ তারিখে বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এবং আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন। এর ফলে আগামী ১২ ঘণ্টার মধ্যে ৩টি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন ও বিপুল অর্থলাভের যোগ তৈরি হতে চলেছে।
ভাগ্যবান ৩টি রাশি:
- মেষ রাশি: বৃহস্পতির এই নক্ষত্র গোচর মেষ রাশির আত্মবিশ্বাস ও সাহস বাড়াবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা মিলবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাওয়া যাবে। নতুন ব্যবসা শুরুর জন্য এটি অত্যন্ত শুভ সময়। অর্থনৈতিক অবস্থা মজবুত হওয়ার পাশাপাশি পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে।
- কর্কট রাশি: আটকে থাকা কাজগুলোতে দ্রুত গতি আসবে এবং সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্থানে বদলির সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা হঠাৎ বড় ধরনের আর্থিক লাভ পেতে পারেন, যা পুরনো সব আর্থিক অনটন দূর করবে।
- বৃশ্চিক রাশি: সৌভাগ্যের দরজা খুলে যাবে বৃশ্চিক রাশির জন্য। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা দারুণ সাফল্য পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক সুমধুর হবে এবং দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে।
