১৩ বছরের কম বয়সিদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া? সংসদে আসছে নতুন প্রস্তাব! – এবেলা
August 8, 2026

এবেলা ডেস্কঃ
শিশুদের সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমিংয়ের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে সংসদে পেশ হতে চলেছে একটি নতুন প্রাইভেট মেম্বার্স বিল। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পন্ডা ‘সেফগার্ডিং হেলদি ইন্টারনেট এনভায়রনমেন্টস ফর লিটল ডিজিটাল-নেটিভস’ (SHIELD) Bill, 2025 নামের এই বিলটি প্রস্তাব করেছেন।
প্রস্তাবিত বিলের প্রধান দিকগুলি:
- বয়সের কড়াকড়ি (Age Gate): ১৩ বছরের কম বয়সি শিশুদের সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে গেলে অভিভাবকদের যাচাই করা সম্মতি (Verified Parental Control) বাধ্যতামূলক হবে।
- টার্গেটেড বিজ্ঞাপন ও ট্র্যাকিং বন্ধ: শিশুদের অনলাইন কার্যকলাপ ট্র্যাক করা, তাদের আচরণ পর্যবেক্ষণ করে ব্যক্তিগত বিজ্ঞাপন দেওয়া বা প্রোফাইলিং করা সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
- ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা: পর্নোগ্রাফি, জুয়া, অনলাইন বেটিং, চরমপন্থী ভাবধারা এবং ড্রাগ সংক্রান্ত কনটেন্ট থেকে শিশুদের দূরে রাখার দায়িত্ব নিতে হবে প্ল্যাটফর্মগুলিকেই।
- পেরেন্টাল কন্ট্রোল ড্যাশবোর্ড: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এমন ড্যাশবোর্ড দিতে হবে, যার মাধ্যমে অভিভাবকরা সন্তানের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং প্রাইভেসি সেটিংস বদলাতে পারেন।
