১৫ লক্ষ টাকার ‘মাও নেত্রী’ শ্রদ্ধা ধরা পড়তেই সামনে চাঞ্চল্যকর তথ্য

১৫ লক্ষ টাকার ‘মাও নেত্রী’ শ্রদ্ধা ধরা পড়তেই সামনে চাঞ্চল্যকর তথ্য

খাস কলকাতার উত্তর কাশীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হলেন দুর্ধর্ষ মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে জালে তোলে। ধৃত নেত্রী আদতে নদিয়ার চাকদহের বাসিন্দা হলেও দীর্ঘকাল ধরে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল ঝাড়খণ্ড সরকার।

পাকড়াও দুর্ধর্ষ মাও সমন্বয়কারী

পুলিশি তদন্তে জানা গিয়েছে, শ্রদ্ধা বিশ্বাস ঝাড়খণ্ড এবং বাংলার মধ্যে মাওবাদীদের প্রধান সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন। ঝাড়খণ্ডে তাঁর বিরুদ্ধে খুন, নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ অন্তত ২৩টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। সম্প্রতি তিনি গা ঢাকা দেওয়ার জন্য ভাঙড় সংলগ্ন উত্তর কাশীপুর এলাকায় আশ্রয় নিয়েছিলেন। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে এবং প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতায় আসতে পারে।

মূলস্রোতে ফেরার ডাক ও আত্মসমর্পন

শ্রদ্ধা বিশ্বাসের গ্রেপ্তারের দিনই মাধাই পাত্র নামে এক দুর্ধর্ষ মাওবাদী নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘকাল জঙ্গলে সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত থাকার পর তিনি সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নেন। সংবাদমাধ্যমের সামনে তিনি তাঁর প্রাক্তন সতীর্থদেরও অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন। এই দুই ঘটনা মাওবাদী সংগঠনের নেটওয়ার্কে বড়সড় ধাক্কা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি জোরদার হওয়ার ফলেই এই সাফল্য মিলেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *