১৬০টি বহুতলের অডিটে ছাড়পত্র পেল মাত্র ১১টি! কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের – এবেলা

১৬০টি বহুতলের অডিটে ছাড়পত্র পেল মাত্র ১১টি! কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

তারাতলায় গোডাউন ভেঙে ১৬ জনের মৃত্যুর পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরনিগম শহর জুড়ে নির্মীয়মাণ বহুতলগুলিতে কড়া নজরদারি ও অডিট শুরু করেছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত শহরের সমস্ত নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারির পর এই অভিযান চালানো হয়। সোমবার কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানান, প্রথম পর্যায়ে ১৬০টি নির্মীয়মাণ বহুতলের অডিট সম্পূর্ণ হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, এর মধ্যে হাইপাওয়ার কমিটির ছাড়পত্র পেয়েছে মাত্র ১১টি বহুতল।

বাকি বহুতলগুলির ক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা ও নির্মাণ সংক্রান্ত একাধিক মারাত্মক ত্রুটি ধরা পড়েছে। দ্রুত সংশোধনের জন্য রিপোর্টগুলি সংশ্লিষ্ট ডেভেলপার এবং প্রোমোটারদের কাছে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ৪১টি রিপোর্ট আরও গভীরভাবে খতিয়ে দেখার জন্য টেকনিক্যাল সাব-কমিটির কাছে পেশ করা হয়েছে। গত তিন বছরে জমা পড়া ৩৪৪টি আবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ করা হচ্ছে। কমিশনার স্পষ্ট জানিয়েছেন, শহরের অন্যান্য জায়গাতেও এই কড়া অডিট প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *