১৯ এপ্রিল থেকে খুলছে ভাগ্যের দুয়ার, কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ এই রাশিদের!

আগামী ১৯ এপ্রিল থেকে গ্রহরাজ শুক্র নিজের রাশি বৃষে প্রবেশ করতে চলেছে, যার ফলে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ ‘মালব্য রাজযোগ’ সৃষ্টি হবে। পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম এই মহাজাগতিক পরিবর্তনের ফলে জনজীবনে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, ধনসম্পদ প্রাপ্তি এবং বিলাসিতার যোগ তৈরি হচ্ছে। বিভিন্ন রাশির ওপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেললেও সামগ্রিকভাবে এটি ক্যারিয়ার ও আর্থিক সাফল্যের নতুন পথ প্রশস্ত করতে পারে বলে মনে করছেন জ্যোতিষবিদরা।
এই রাজযোগের প্রভাবে বৃষ, কর্কট, কন্যা, মীন, সিংহ ও বৃশ্চিক রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন। এসব রাশির ব্যক্তিদের জন্য ক্যারিয়ারে উন্নতি, কর্মক্ষেত্রে প্রশংসা, বিদেশ ভ্রমণ এবং আর্থিক বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে মেষ ও তুলা রাশির জন্য সময়টি মিশ্র অভিজ্ঞতার হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, মিথুন ও ধনু রাশির জাতকদের আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা ও সংযম বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
