১ অক্টোবর থেকে স্টেট ব্যাঙ্কের নতুন ক্যাশ উইথড্রয়াল নিয়ম চালু, বাড়তি খরচের কোপে গ্রাহকরা! – এবেলা

১ অক্টোবর থেকে স্টেট ব্যাঙ্কের নতুন ক্যাশ উইথড্রয়াল নিয়ম চালু, বাড়তি খরচের কোপে গ্রাহকরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) তাদের বিএসবিডি (BSBD) বা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের ক্যাশ উইথড্রয়াল পরিষেবার নিয়মে বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে, যা আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, এই গ্রাহকরা প্রতি মাসে মাত্র চারটি নগদ টাকা তোলার লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ পাবেন। এই চারটির মধ্যে এসবিআই বা অন্য ব্যাঙ্কের এটিএম, ব্যাঙ্কের নিজস্ব শাখা এবং আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেমের (AEPS) মাধ্যমে করা সমস্ত লেনদেন অন্তর্ভুক্ত থাকবে। পূর্বে ডিজিটাল লেনদেনকে এই চারটির হিসাব থেকে আলাদা রাখা হলেও, নতুন কাঠামোয় তা আর বাদ রাখা হচ্ছে না।

নির্দিষ্ট সীমার অতিরিক্ত প্রতিটি টাকা তোলার লেনদেনের জন্য গ্রাহকদের অতিরিক্ত ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি চার্জ হিসেবে গুণতে হবে। উল্লেখ্য, এই অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই এবং রূপি এটিএম কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ বা অ্যানুয়াল মেইনটেন্যান্স ফি-ও দিতে হয় না। এছাড়া এনইএফটি (NEFT) ও আরটিজিএস (RTGS)-এর মতো বৈদ্যুতিন ক্রেডিট পরিষেবাগুলি আগের মতোই বিনামূল্যে পাওয়া যাবে। তবে অতিরিক্ত টাকা তোলার কারণে বাড়তি আর্থিক চাপ এড়াতে আগামী ১ অক্টোবর থেকে গ্রাহকদের তাঁদের মাসিক নগদ লেনদেনের গণনায় আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *