২০ হাজারের বেশি বেতনেই কি দিতে হবে কর? প্রফেশনাল ট্যাক্সের নিয়মে বিরাট বদল! – এবেলা

২০ হাজারের বেশি বেতনেই কি দিতে হবে কর? প্রফেশনাল ট্যাক্সের নিয়মে বিরাট বদল! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের পেশা করের নিয়মে বড়সড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী, করমুক্ত আয়ের সীমা দ্বিগুণ করা হয়েছে। নতুন নিয়মে মাসে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া কর্মীদের আর পেশা কর দিতে হবে না, যা আগে ১০ হাজার টাকা ছিল। তবে নির্দিষ্ট স্লাবে আয়ের ওপর করের পরিমাণ ধার্য করা হয়েছে। চাকরিজীবীদের জন্য এই নিয়ম চলতি বছরের ১লা অক্টোবর এবং ব্যবসায়ী বা স্বাধীন পেশার ক্ষেত্রে তা আগামী বছরের ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।

শুধু চাকরিজীবী নয়, স্বাধীন পেশা এবং ব্যবসার ক্ষেত্রেও করের কাঠামোয় ব্যাপক পরিবর্তন এসেছে। বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, ওটিটি প্রযোজক এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির মতো নতুন যুগের পেশাগুলি প্রথমবারের মতো করের আওতায় আসছে। ছোট ব্যবসায়ীদের জন্য ছাড়ের ব্যবস্থা রেখে সরকার বিজ্ঞপ্তি প্রকাশের চৌদ্দ দিনের মধ্যে এ বিষয়ে আপত্তি বা পরামর্শ জানানোর সুযোগ রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *