২১ বছরে ২৫ বার বদলি! ভেজালের বিরুদ্ধে লড়ে কেন বোম্বে হাইকোর্টের ভর্ৎসনার মুখে এই জনপ্রিয় আইএএস? – এবেলা

২১ বছরে ২৫ বার বদলি! ভেজালের বিরুদ্ধে লড়ে কেন বোম্বে হাইকোর্টের ভর্ৎসনার মুখে এই জনপ্রিয় আইএএস? – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কমিশনার তথা কঠোর প্রশাসক হিসেবে পরিচিত আইএএস অফিসার তুকারাম মুন্ধে আবারও খবরের শিরোনামে। ২১ বছরের কর্মজীবনে ২৫ বার বদলি হওয়া এই কর্মকর্তা সম্প্রতি ভিওয়ান্দির অ্যামাজন রিটেল ইন্ডিয়ার গুদামে অভিযান চালিয়ে প্রায় দেড় টন মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাবার বাজেয়াপ্ত করেন। তবে কোনো সংশোধনের প্রাথমিক নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করার তাঁর এই অতি-আগ্রাসী পদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বোম্বে হাইকোর্ট।

মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এফডিএ-র এই পদক্ষেপের সমালোচনা করে মন্তব্য করেছে যে, নিয়ম ভাঙার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভালো হলেও তা যেন ‘তলোয়ার দিয়ে মশা মারার চেষ্টা’ না হয়। আদালতের মতে, জনস্বার্থে ভেজালের বিরুদ্ধে অভিযান প্রশংসনীয় হলেও নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নিয়মাবলী কঠোরভাবে মেনে চলা আবশ্যক। উল্লেখ্য, গত মে মাসে এফডিএ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তুকারাম মুন্ধে রাজ্যজুড়ে বিভিন্ন বাণিজ্যিক গুদাম ও শিক্ষা প্রতিষ্ঠানের মেসে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *