২৪ ঘণ্টা কাজ, ঘুম-খাওয়া বন্ধ! কেন এমন চরম পরিস্থিতির মুখে পড়তে হলো অমিতাভ বচ্চনকে? – এবেলা

২৪ ঘণ্টা কাজ, ঘুম-খাওয়া বন্ধ! কেন এমন চরম পরিস্থিতির মুখে পড়তে হলো অমিতাভ বচ্চনকে? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রায় দুই দশক ধরে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যম অমিতাভ বচ্চনের ব্লগ। কিন্তু সম্প্রতি কাজের অতিরিক্ত চাপে সেই নিয়মে ছেদ পড়েছিল। ৮৩ বছর বয়সি অভিনেতা তাঁর ব্লগে পাঠকদের কাছে ক্ষমা চেয়ে জানান, কাজ এবং তার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ব্লগের সঙ্গে যোগাযোগ করার সময় পাচ্ছিলেন না। তিনি খোলসা করেন, সকাল ৭টা থেকে শুরু করে টানা ২৪ ঘণ্টা, অর্থাৎ পরের দিন সকাল ৭টা পর্যন্ত তাঁকে কাজ করতে হয়েছে। প্রতিশ্রুতি রাখতে গিয়ে ঘুম, খাওয়া-দাওয়া সবকিছুই পিছিয়ে দিতে হয়েছিল তাঁকে।

এই চরম ব্যস্ততার মূল কারণ জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন মরশুম। গত ১০ অগস্ট থেকে শুরু হওয়া এই শোয়ের শুটিং এবং প্রস্তুতি নিয়েই কার্যত দিন-রাত এক করে ফেলেছিলেন তিনি। সম্প্রচারের তারিখ নির্দিষ্ট থাকায় সময়সীমা পেরোনোর কোনো সুযোগ ছিল না। দীর্ঘ শুটিংয়ের ধকল সামলে অভিনেতা এবার অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি নিজের রুটিন গুছিয়ে নিয়ে আগের মতো নিয়মিতভাবে ব্লগে ফিরবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *