২৮ দিন পর অলৌকিক উদ্ধার! মাঝ সমুদ্রে বিকল ট্রলার সহ দিঘায় ফিরলেন অন্ধ্রের ৮ মৎস্যজীবী – এবেলা

২৮ দিন পর অলৌকিক উদ্ধার! মাঝ সমুদ্রে বিকল ট্রলার সহ দিঘায় ফিরলেন অন্ধ্রের ৮ মৎস্যজীবী – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ২৮ দিন ধরে নিখোঁজ থাকার পর দিঘা উপকূলে সন্ধান মিলল অন্ধ্রপ্রদেশের আট মৎস্যজীবীর। মাঝসমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দিকভুল করে ভাসতে থাকা ‘মাতুয়ানামা’ নামের ট্রলারটিকে বুধবার দেখতে পান দিঘা মোহনার স্থানীয় মৎস্যজীবীরা। সঙ্গে সঙ্গে সহযোগিতায় এগিয়ে এসে কালীগঙ্গা-দিঘা মোহনার ‘সীমন্ত মাঝি’ ট্রলারের সাহায্যে তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়। দীর্ঘ প্রায় এক মাস ধরে অথৈ জলে ভেসে থাকার পর সুস্থ শরীরে মৎস্যজীবীদের ফিরে পাওয়া এক স্বস্তিদায়ক ঘটনা।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বঙ্গোপসাগরের বুকে ভাসতে ভাসতে দিঘা উপকূলের কাছাকাছি চলে আসে। বুধবার স্থানীয় মৎস্যজীবীরা বিষয়টি লক্ষ্য করার পর রামনগর থানার পুলিশের তত্ত্বাবধানে উদ্ধারকার্য সফলভাবে সম্পন্ন হয়। আকস্মিক এই বিপদের মুখ থেকে মৎস্যজীবীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হওয়ায় দারুণ স্বস্তি প্রকাশ করেছে গোটা উপকূলবর্তী মৎস্যজীবী মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *