৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো প্রকাশ, হাজির থাকছেন রজনীকান্ত থেকে অক্ষয় কুমার – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে। নন্দনে আয়োজিত রবিবাসরীয় এক সাংবাদিক বৈঠকে এই লোগো প্রকাশ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের শৈল্পিক ভাবনায় নতুন রূপ পেয়েছে এবারের কিফ লোগো। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে এবং এবারের উৎসবে ফোকাস কান্ট্রি হিসেবে আয়ারল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও রুদ্রনীল ঘোষের মতো বিশিষ্ট তারকারা উপস্থিত ছিলেন। এবারের চলচ্চিত্র উৎসবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, প্রভাস এবং বলিউডের অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাউতের মতো তারকারা যোগ দিতে পারেন। রাজনৈতিক পালাবদলের পর উৎসবের লোগো পরিবর্তন এবং সার্বিক আয়োজনে নতুন ছোঁয়া লাগায় সিনেপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
