৩ কোটি টাকা বেতন আর জীবনসঙ্গী, ভাইরাল এই চাকরির অফার!

একটি কো ম্পা নি তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধার নতুন প্যাকেজ ঘোষণা করেছে। নতুন এই প্রস্তাব অনুযায়ী, কর্মীদের মাসিক বেতন হিসেবে ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩৩ কোটি থেকে ৩.২৬ কোটি টাকা) প্রদান করা হবে। বেতন ছাড়াও কো ম্পা নিটি কর্মীদের প্রতিষ্ঠানের ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ পর্যন্ত শেয়ার বা ইক্যুইটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
নির্ধারিত শর্ত অনুযায়ী, কর্মীদের সপ্তাহে ৬ দিন এবং দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হবে। এর বিনিময়ে কো ম্পা নিটি কর্মীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা নিশ্চিত করবে এবং তাদের অফিসের কাছাকাছি থাকার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, প্রতিটি কর্মীর জন্য এক বছরের মেয়াদে একজন পার্টনার প্রদানের বিষয়টিও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি, যিনি কর্মীদের সঙ্গে ওই আবাসনেই অবস্থান করবেন।
