৪০ পেরোলেই চুল ঝরছে? জানুন আসল কারণ ও কার্যকারী প্রতিকার! – এবেলা
September 10, 2026

এবেলা ডেস্কঃ
September 10, 20269:34 am
আজকাল চুল পড়ার সমস্যা প্রায় ঘরে ঘরে। পরিবেশগত দূষণ, অনিয়মিত জীবনযাত্রা এবং বয়সের ছাপ—সব মিলিয়ে চুলের স্বাস্থ্য বজায় রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বয়স ৪০ পার হওয়ার পর এই সমস্যা অনেকের ক্ষেত্রেই মারাত্মক আকার ধারণ করে। চুল পড়া বন্ধ করতে অনেকে নানা ধরনের নামী-দামী প্রসাধনী ব্যবহার করলেও মিলছে না সমাধান। বিশেষজ্ঞদের মতে, প্রসাধনী ব্যবহারের আগে চুল পড়ার আসল কারণ জানা জরুরি।
৪০ বছর বয়সের পর চুল পড়ার মূল কারণ:
- হরমোনের তারতম্য: বয়সের সাথে সাথে শরীরে হরমোনের সামঞ্জস্য নষ্ট হয়। মহিলাদের ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের ঘাটতি এবং পুরুষদের ক্ষেত্রে ‘ডিএইচটি’ (DHT) হরমোন বাড়ার কারণে চুল পাতলা হতে শুরু করে।
- পুষ্টির অভাব: শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব দেখা দিলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।
- রক্ত সঞ্চালনের ঘাটতি: স্ক্যাল্প বা মাথার ত্বকে সঠিকভাবে রক্ত চলাচল না করলে চুলের ফলিকলগুলো প্রয়োজনীয় পুষ্টি পায় না, ফলে চুল ঝরে পড়ে।
- শারীরিক জটিলতা: থাইরয়েড, অটোইমিউন ডিসঅর্ডার কিংবা যেকোনো দীর্ঘস্থায়ী রোগের কারণেও অতিরিক্ত চুল পড়তে পারে।
চুল পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ:
- পুষ্টিকর খাদ্যভ্যাস: খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ খাবার রাখুন।
- স্ক্যাল্প ম্যাসাজ: নিয়মিত তেল দিয়ে মাথার ত্বক হালকা হাতে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের ফলিকল সতেজ থাকে।
- সুস্থ জীবনধারা: মানসিক চাপ ও দুশ্চিন্তা এড়িয়ে চলুন। নিয়মিত হালকা ব্যায়াম ও যোগব্যায়াম চুলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
- বিশেষজ্ঞের পরামর্শ: সমস্ত কিছু চেষ্টার পরও চুল পড়া না কমলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তিনি আপনার চুলের ধরন ও শারীরিক অবস্থা বুঝে সঠিক চিকিৎসার দিকনির্দেশনা দেবেন।
