৫০০ নারীকে প্রেমের ফাঁদ ও কোটি টাকার প্রতারণা, অবশেষে ধরা পড়ল ‘রোমান্স স্ক্যামার’!

৫০০ নারীকে প্রেমের ফাঁদ ও কোটি টাকার প্রতারণা, অবশেষে ধরা পড়ল ‘রোমান্স স্ক্যামার’!

ম্যাট্রিমোনিয়াল সাইট ও সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক, আইনজীবী এবং উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে পাঁচ শতাধিক নারীকে প্রতারণার অভিযোগে আনন্দ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেপ্তারকৃত এই ব্যক্তি ডেটিং অ্যাপে একাধিক ভুয়া প্রোফাইল তৈরি করে একাকী নারীদের প্রেমের ফাঁদে ফেলতেন। তদন্তে তার ব্যাংক অ্যাকাউন্টে দুই কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তি নারীদের বিশ্বাস অর্জন করে তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করতেন এবং পরবর্তীতে সেই সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। অনেক ক্ষেত্রে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে তিনি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চারটি স্মার্টফোন, আটটি সিমকার্ড এবং প্রতারণার টাকায় কেনা প্রচুর সোনার গয়না উদ্ধার করা হয়েছে। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, প্রতারণার অর্থ তিনি অনলাইন গেমিং ও বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করতেন। এর আগেও দিল্লি ও গাজিয়াবাদে তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের মামলা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *