৮৮ ঘণ্টায় বিধ্বস্ত পাকিস্তানের আকাশসীমা: ভারতের দাপটে নতিস্বীকার – এবেলা
এবেলা ডেস্কঃ
ইউরোপীয় সামরিক বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে আকাশপথে ভারতের একচ্ছত্র আধিপত্য পাকিস্তানকে যুদ্ধবিরতিতে বাধ্য করে। ভারতীয় বিমান বাহিনী শত্রুসেনার রাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে তাদের নজরদারি ক্ষমতা সম্পূর্ণ অকেজো করে দিয়েছিল।
সুখয়-৩০ ও রাফাল থেকে ছোঁড়া ব্রহ্মস ও স্ক্যাল্প মিসাইল পাকিস্তানের ২০০ কিমি অভ্যন্তরে থাকা একাধিক এয়ারবেসে নিখুঁত আঘাত হানে। পারমাণবিক সীমা লঙ্ঘন না করেই ভারতের এই বিধ্বংসী পাল্টাহানা এবং আকাশপথের নিয়ন্ত্রণ প্রতিবেশী রাষ্ট্রটির প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দেয়।
