১১,০০০ কোটির রেকর্ড! আইপিএল ইতিহাসের সবথেকে দামী দল হচ্ছে রাজস্থান রয়্যালস – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ইতিহাসে নয়া নজির গড়তে চলেছে রাজস্থান রয়্যালস। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, লিগের ইতিহাসে সবথেকে দামী ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিক্রি হতে চলেছে সঞ্জু স্যামসনের দল। এই বিশাল অঙ্কের দর হাঁকিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে এখন সবার আগে রয়েছেন বিনিয়োগকারী কাল সোমানি।
জানা গেছে, কাল সোমানি এবং তাঁর কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য প্রায় ১.৩ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৯৫৬ কোটি টাকার বিশাল প্রস্তাব দিয়েছেন। বর্তমানে চারজন সম্ভাব্য ক্রেতা এই লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, তবে সোমানির প্রস্তাবিত আকাশছোঁয়া দাম রয়্যালসকে আইপিএলের দামি ফ্র্যাঞ্চাইজির তালিকায় শীর্ষে পৌঁছে দিতে পারে।

