মেয়েদের জন্য বড় চমক! মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দিচ্ছে যোগী সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউস ডেস্ক : পড়াশোনায় ভালো ফল করলেই কি এবার মিলবে স্বপ্নের স্কুটার? উত্তরপ্রদেশ সরকারের নতুন বাজেটে মেধাবী ছাত্রীদের জন্য এমনই দারুণ সুখবর এনেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রানিলক্ষ্মী বাই যোজনার অধীনে ৪০০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় এখন হাজার হাজার ছাত্রীর কলেজে যাওয়ার পথ হবে আরও সহজ ও দ্রুত।
শুধু স্কুটারই নয়, সাধারণ ঘরের ৪০ লক্ষ যুবক-যুবতী এবার হাতে পাবেন নতুন স্মার্টফোন ও ট্যাবলেট। সরকারি এই ডিজিটাল সাহায্যের ফলে পড়াশোনা ও চাকরির প্রস্তুতির খরচ একধাক্কায় অনেকটা কমে আসবে। এছাড়া মহিলাদের কর্মসংস্থানের জন্য আলাদা হেল্প সেন্টার তৈরির ঘোষণায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড়সড় উন্নতির আশা করা হচ্ছে।

