অবশেষে প্রকাশ্যে এল ভারতীর ছোট ছেলে ‘কাজু’, নেটদুনিয়ায় ভাইরাল মিষ্টি ছবি – এবেলা
এবেলা ডেস্কঃ
জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া অবশেষে তাঁদের ছোট ছেলে যশবীরের মুখ জনসমক্ষে এনেছেন। ২০২৫ সালের ডিসেম্বরে জন্মের পর থেকে এতদিন তাকে আড়ালে রাখলেও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সপরিবারে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। নীল-সাদা পোশাকে বড় ছেলে লক্ষ ওরফে গোল্লাসহ পুরো পরিবারের এই বিশেষ মুহূর্তগুলো এখন নেটিজেনদের চর্চার কেন্দ্রে।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার আগে নিজেদের ইউটিউব ভ্লগের মাধ্যমে যশবীর ওরফে ‘কাজু’-র প্রথম ঝলক দেখান ভারতী-হর্ষ। এই উপলক্ষে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে হর্ষ জানান, ছেলে দেখতে অনেকটা ভারতীর মতোই মিষ্টি হয়েছে। এতদিন ভিডিওতে ইমোজি দিয়ে মুখ ঢেকে রাখার পর অবশেষে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে ভারতী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ভারতী বর্তমানে সমানভাবে সক্রিয়। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে ২০২২ সালে প্রথম সন্তান লক্ষের আগমন ঘটে। বর্তমানে ভারতী জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সঞ্চালনা করছেন, যেখানে টেলিভিশন জগতের একাধিক নামী তারকা অংশগ্রহণ করেছেন।

