প্রেমের পথে বাধা স্বামী, চিরতরে সরাতে সুপারি দিয়ে খুন করালেন স্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্ণাটকের ইয়াদগিরি জেলায় ঘটে যাওয়া এক লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মৃত সাগর রাঠোরের স্ত্রী পূজা গত তিন বছর ধরে গ্রামেরই রেড্ডি রাঠোরের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। তিনবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর পঞ্চায়েতের হস্তক্ষেপে পূজা বাড়িতে ফিরলেও তাঁদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গে মিলে ১ লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি মহেশকে দিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করেন তিনি। গত ২২ মার্চ নির্জন এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে সাগরকে হত্যার পর ঘটনাটিকে পথ দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়। তবে পুলিশের তদন্তে মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখতেই বেরিয়ে আসে আসল সত্যি। বর্তমানে অভিযুক্ত স্ত্রী, প্রেমিক ও ভাড়াটে খুনি তিনজনেই পুলিশের হেফাজতে।

