লেটেস্ট নিউজ

ঘরের সামনেই দেড় লক্ষ চাকরি আর বিশাল বিনিয়োগের ধামাকা! রঘুনাথপুরে মমতার মাস্টারস্ট্রোক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা ভোটের মুখে পুরুলিয়ার রঘুনাথপুর থেকে কর্মসংস্থানের মহাবিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের কাছেই দেড় লক্ষ চাকরির সুযোগ তৈরির পাশাপাশি ৭২ হাজার কোটি টাকার বিপুল বিনিয়োগের ঘোষণা করলেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, তাঁর সরকার কেবল প্রতিশ্রুতি দেয় না, কাজ করে দেখায়। ইতিমধ্য়েই রাজ্যে ২ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ১ কোটি ২০ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে।

শনিবারের জনসভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে, কিন্তু তাঁর কাছে ‘মানব ধর্মই’ শেষ কথা। জলসংকট মেটাতে সাড়ে ৫ লক্ষ পুকুর খনন এবং জমি রক্ষা আইনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট জানান, আগামীতে ক্ষমতায় ফিরলে বাংলার একটিও কাঁচা বাড়ি থাকবে না এবং শুরু হবে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও কৃষক বন্ধুর মতো প্রকল্পের সুবিধা বজায় রাখার পাশাপাশি শিল্প ও বিনিয়োগের এই নয়া দিশা নিশ্চিতভাবেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *